সুন্দরবনে বেড়াতে যাওয়ার মৌওসুম শুরু হয়েছে, চলবে যা এপ্রিল পর্যন্ত
জমজমাট আমেজে, যদিও সারাবছরই সেখানে যাওয়ার সুযোগ রয়েছে। সুন্দরবনে ভ্রমণ
অন্যকোনো পর্যটনের চেয়ে ভিন্ন ও অনন্য। বনবিভাগের অনুমতিসাপেক্ষে এখানে
ভ্রমণে যেতে হয় তাদের আদেশ-নিষেধ মেনে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
সুন্দরবন একটি সংরক্ষিত বনাঞ্চল।
সুন্দরবনের প্রায়
এক-তৃতীয়াংশ এলাকা বন্যপ্রাণীর অভয়ারণ্য। অভয়ারণ্যের বাইরেও বন্যপ্রাণীদের
অবাধ বিচরণ রয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিধান এবং বিকাশমান পর্যটন শিল্পের
অতিরিক্ত চাপে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের যাতে ক্ষতি না
হয় তা নিশ্চিত করতে সুন্দরবন ভ্রমণ নীতিমালা প্রণয়ন করেছে বনবিভাগ। গত বছর
ডিসেম্বর মাসে প্রণীত এ ভ্রমণ নীতিমালার উদ্দেশ্য, মূখ্য বিষয় এবং পর্যটক,
ট্যুর অপারেটর ও বনবিভাগের দায়িত্ব এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে।
নীতিমালায় সুন্দরবন ভ্রমণের নির্ধারিত ও আটটি রুট হচ্ছেঃ খুলনা ও বাগেরহাট
জেলার মংলা-করমজল-হারবাড়ীয়া-মংলা- (১ দিনের জন্য),
মংলা-হারবাড়ীয়া-হিরণপয়েন্ট-দুবলা-মংলা (১-২ দিনের জন্য),
মংলা-ঢাংমারী-সুপতি-কচিখালী-কটকা-মংলা (২-৩ দিনের জন্য) ও
মংলা-ঢাংমারী-সুপতি-কচিখালী-কটকা-দুবলা-হিরণ পয়েন্ট
(নীলকমল)-হারবাড়ীয়া-মংলা (৩-৪ দিনের জন্য), পিরোজপুর জেলার
সুপতি-কচিখালী-কটকা-সুপতি (২-৩ দিন) ও সুপতি-কচিখালী-কটকা-দুবলা-হিরণপয়েন্ট
(নীলকমল)-সুপতি এবং সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ-দোবেকী-কলাগাছিয়া-
বুড়িগোয়ালিনী/মুন্সীগঞ্জ (১ দিন) ও
বুড়িগোয়ালিনী-দোবেকী-কাগাদোবেকী-হিরণপয়েন্ট-বুড়িগোয়ালিনী/মুন্সীগঞ্জ (১-২
দিন)।
অভয়ারণ্য ব্যতীত সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ ফি ও
অন্যান্য ফি হচ্ছেঃ প্রতিজন প্রতিদিন দেশি-৭০/-, বিদেশি-১০০০/- ১২ বছরের
নিচে শিশু-১৫/-, করমজল/ সমমান (কলাগাছিয়া)– দেশি-২০/-, বিদেশি-৩০০/- ১২
বছরের নিচের শিশু (দেশি) - ১০/-, ছাত্র/ছাত্রী-দেশি-২০/-,
গবেষক-দেশি-২০/-বিদেশি-৫০০/-, লঞ্চ ক্রু-৭০/-,গাইড-৫০০/-, নিরাপত্তা
গার্ড-৩০০/- ভিডিও ক্যামেরা দেশি পর্যটক-২০০/-, বিদেশি-৩০০/-ও তথ্য
কেন্দ্রে প্রবেশ ফি-১০/-। অভয়ারণ্য এলাকা-প্রতিজন-প্রতিদিন দেশি-১৫০/-,
দেশি ছাত্র/ছাত্রী-৩০/- বিদেশি -১৫০০/- ও ১২ বছরের নিচের শিশু ১০/-।
সুন্দরবন ভ্রমণে খুলনা ও বাগেরহাটে সুন্দরবন পূর্ব ও পশ্চিম দুটি বিভগের
বিভাগীয় বন কর্মকর্তাদের কাছ থেকে কমপক্ষে তিনদিন আগে অনুমতি নিতে হয়।
যাদের টেলিফোন নং খুলনা-০৪১-৭২০৬৬৫ ও মোবাইল-০১৭১১৫৮১৪২৯ এবং
বাগেরহাট-০৪৬৮-৬৩১৯৭ ও মোবাইল -০১৭১০৯৩৪৩৬৩। ভ্রমণ কর দিয়ে যে সব স্টেশন
পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের তালিমপুর, কাশিয়াবাদ, বানিয়াখালী, নলিয়ান,
কালাবগী ও সুতারখালী এবং সাতক্ষীরা রেঞ্জের কৈখালী, কদমতলা বুড়িগোয়ালিনী ও
কোবাদক। পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী, চাঁদপাই, জিউধরা ও ধানসাগর
এবং শরণখোলা রেঞ্জের শরণখোলা, বগী ও সুপতি। সুন্দরবনের ভেতরে অবস্থিত
বিশ্রামাগারের প্রতিদিনের ভাড়া কটকা-প্রতি কক্ষ- পর্যটক দেশি ২০০০/- ও
বিদেশি-৫০০০/-, সম্পূণর্ন-দেশি-৪০০০/- বিদেশি-১০,০০০/-, কচিখালী
প্রতিকক্ষ-দেশি-৩০০০/- ও বিদেশি-৫০০০/-, সম্পূর্ণ-দেশি-১০,০০০/- ও
বিদেশি-১৫০০০/- এবং নীলকমল (হিরণ পয়েন্ট)- প্রতিকক্ষ-দেশি-৩০০০/- ও
বিদেশি-৫০০০/-, সম্পূর্ণ-দেশি-১২০০০/- ও বিদেশি-২০,০০০/। যানবাহন ফি যেমন
হেলিকপ্টার, সিপ্লেন, লঞ্চ, ট্রলার, স্পিডবোট, জলী বোট (ট্যুরিস্টবোট)
ইত্যাদি আকারভেদে বিভিন্ন হারের।







0 comments:
Post a Comment